Jago fer Muslim DJ SHD ft Enamul Hasan Bangla Rap song

Song - Jago Fer Muslim
Lyrics & Tune - Enamul Hasan
Music Composition - DJ SHD - Shohidul Islam

lyrics
.
ছেয়ে গেছে বিশ্বটা আঁধারিয়া রাতিতে,
নিভু নিভু আলো আজ সত্যের বাতিতে।

চারদিক হাহাকার মজলুম কান্নায়,
নির্জীব শাসকের বুকে আজ প্রাণ নাই।

কান্নায় ফাটে বুক পথ হারা পথিকের,
আনবে কে টেনে এই বুকে আজ গতি ফের।

শোকে ভাসে কত প্রাণ অন্যায় জালিমের,
রোষে উঠো সৈনিক বীর সেই খালিদের।

তোল্ আজ কলরব ছুটো ফের দুর্বার,
জালিমের জিন্দান ভেঙে করো চুরমার।

কাশ্মীর,আরাকান দুনিয়ার হাহাকার!
বিশ্বের ব্যাথা যেন মরে প্রাণ আহা কার!

চেয়ে দেখো বাঁজে আজ কান্নার দামামা,
আজ ফের শির দাও নাহি দাও আমামা!

আন্ধার রাতে দেখো যালিমের তূর্য্য
আজ বুঝি ডুবে যায় ইসলামি সূর্য!!

[ CH বাজিছে দামামা বাঁধরে আমামা
শির উঁচু করি মুসলমান,
দাওয়াত এসেছে নয়া জামানার
ভাঙা কেল্লায় উড়ে নিশান]

জেগে উঠো ঘুম থেকে বিশ্বটা বাঁচাতে
দেখো আজ ইসলাম বন্ধীর খাঁচাতে,

দুইশত কোটি এই মুসলিম মুমিনে
জায়গাটা করে নাও আল্লার জমিনে

ঐক্যতা গড়ে তুলো রাখো ফের হাতেহাত
অসত্যের দাবানল পৃথ্বীতে নিভে যাক।

এনে দাও শান্তি বাঁচে সারা দুনিয়া,
সত্যের বীজ দাও বিশ্বতে বুনিয়া।

জাগো ফের মুসলিম হাঁকো হাইদরী হাঁক
সত্যের দাবানলে মিথ্যারা পুড়ে যাক।

চেয়ে দেখো চারদিক পৃথিবীর জমিনে,
ইসলাম শুষে খায় কমজাত কমিনে।

যবে ফের মুসলিম জেগে ঠিক উঠবে,
যালিমের দল তবে পালাবার ছুটবে।

বুকেতে কোরান আর হাতে লও তরবার,
নত কর সমশির আল্লার দরবার।

[ CH বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান
দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান]

আলেমের দল আজ হয়ে গেছে বন্দী
নিজেদের মাঝে নেই একতার সন্ধি,

নিজেদের মুখে আজ নিজেদের কামড়াই
তাগুতের মাঝে তাই দুর্বল আমরাই।

ক্ষ্যাপো আজ মুসলিম মারো সেই গর্জন
জানিয়ে দাও ফের আমাদের অর্জন

পারবেনা কেউ তবে আমাদের সরাতে
আমরাতো নই কোনো ভিনগ্রহী ভাড়াটে

সিংহের জাত মোরা ভুলে গেছি ইতিহাস
সত্যের মাঝে তাই বাতিলের রাজবাস,

ডাকি আজ ফিরে এসো ঈমানের দাওয়াতে
তোমরাতো মেতে আছো বাবুদের খাওয়াতে!

নাকি আজ ভুলে গেছো তোমাদের পরিচয়
তবে দেখো মরে প্রাণ আনবে কে এ বিজয়,

একদিন মুসলিম জেগে ফের উঠবেই
সত্যের ফুল তবে দুনিয়ায় ফুটবেই।

[ CH বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করি মুসলমান
দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান]



    Hip Hop
    • Version: Hip Hop
    • Type: Original
    • 100 bpm
    • Key: A#M
    • © All rights reserved
    • Dhaka, Bangladesh