শেষের গল্প - রামাদান ১৪৪৪

by Rain Drops Media

Happy ending. এই শব্দজোড়া শুনলে কী মাথায় আসে?

সিনেমার শেষ দৃশ্য কিংবা উপন্যাসের শেষ পাতায় সুন্দর এক সমাপ্তি? যেখানে সত্য আর ন্যায়ের জয় হয়, বিচ্ছেদ আর বিরহকে ম্লান করে সুখ আর ভালোবাসা স্থান করে নেয়।

মানুষ গল্প খুব ভালোবাসে। তারচেও ভালোবাসে গল্পের শেষে মধুর সমাপ্তি। প্রবাদই তো আছে, সব ভালো যার শেষ ভালো।

একটু তলিয়ে চিন্তা করলে দেখবেন, আপনার জীবনটাও একটা গল্পই বটে। এই গল্পের শেষটা কেমন হবে কখনো ভেবেছেন কী? এই যে এত এত মানুষ দুনিয়ার বুকে আসছে আর যাচ্ছে, কার গল্পটা হ্যাপি এন্ডিং পাচ্ছে? কার গল্পের শেষটা শেষ নয় আফসোস?

এই রামাদান হোক আমাদের জীবনের গল্পের দিকে ফিরে তাকানোর রামাদান। আমাদের গল্পগুলোকে সুন্দর সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রামাদান। আর এর জন্য জরুরি হচ্ছে সুন্দর সমাপ্তিগুলো থেকে অনুপ্রাণিত হওয়া, ভয় আর আফসোসে মিশে যাওয়া শেষগুলো থেকে শিক্ষা নেওয়া।

তাই এই রামাদান ১৪৪৪ হিজরীতে রেইনড্রপস আপনার জন্য নিয়ে এসেছে, সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী, শেষের গল্প।

আমাদের শেষগুলো হোক শুভ্র, সুন্দর আর অনন্তজীবনের এক সুখের শুরু, এই প্রত্যাশায় শুনুন, শোনান, ছড়িয়ে দিন, শেষের গল্প।

read more